বরিশাল জেলার মেহেন্দিগজ্ঞ উপজেলাধীন আলিমাবাদ ইউনিয়নের মাঝকাজি গ্রামে তদানীন্তন ১৯৭৯ ইং সনে প্রতিষ্ঠা করা হয় অত্র মাদ্রাসাটি। এতদ অঞ্চলের মানুষের মাঝে ইসলামিক শিক্ষার বিস্তরণ কল্পে কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের পরামর্শে মাদ্রাসার নাম করন করা হয়।

বরিশাল জেলার মেহেন্দিগজ্ঞ উপজেলাধীন আলিমাবাদ ইউনিয়নের মাঝকাজি গ্রামে তদানীন্তন ১৯৭৯ ইং সনে প্রতিষ্ঠা করা হয় অত্র মাদ্রাসাটি। এতদ অঞ্চলের মানুষের মাঝে ইসলামিক শিক্ষার বিস্তরণ কল্পে কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের পরামর্শে মাদ্রাসার নাম করন করা হয়। যেহেতু মাদ্রাসাটি কয়েকাটি গ্রাম ও ইউনিয়নের কেন্দ্রস্থলে অবস্থিত তাই তাহারা বিভিন্ন গ্রামের নামের অক্ষর যুক্ত করে ইহার নামকরন করেন।

আলিমাবাদ গ্রামের –             ”আ”

সেলিমাবাদ গ্রামের –              “স”

মাঝকাজি ও মেদুয়া গ্রামের –   ”মা”

নন্দনপুর গ্রামের –                 ”নি”

দাইয়া ও মেদুয়া গ্রামের –        ”য়া”

মিলিত বর্নের সমন্বয়ে আসমানিয়া নাম করন করা হয়।

পুরোনাম হলো ”আসমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা”।

স্থান: ভোলা সদর থেকে ৯ কি:মি: দূরুত্বে ভোলা-বরিশাল সীমান্তে, ভোলা ভেদুরিয়া ফেরি ঘাট থেকে ৫ কি: মি: দূরে, ভোলা ইলিশা ফেরি ঘাট থেকে ৫ কি: মি: দূরে, মেহেন্দিগজ্ঞ উপজেলা থেকে ট্রলার যোগে পার হয়ে ৩ কি: মি: দূরে মাঝকাজি বাজার সংলগ্ন , ক্লোজার বাজার থেকে ৪০০ মি: দূরে অবস্থিত।